আন্তর্জাতিক

করোনায় মৃত্যু সোয়া দুই লাখের বেশি, যুক্তরাজ্যে রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ২৫ হাজার ৬১৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮০২ জনের।

নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৮৮ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯ লাখ ৮৬ হাজারের বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪ হাজার ৪১৯ জন। করোনা সংক্রমণ হওয়ার পর থেকে একদিনে যে কোন দেশের চেয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে কোন একক দেশ একদিনে এত মৃত্যু দেখেনি। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭ জনে। আক্রান্ত সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে ১ হাজার ২২৯ জনের। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৯৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৪৮ হাজার ৮৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৪ হাজার ৩৫২ জন।

স্পেনে গত নতুন করে মারা গেছে ৪৫৩ জন। আগের দিন ছিলো ৩০১ জন। মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ২৭৫ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন।

ইতালিতে নতুন করে মারা গেছে ৩২৩ জন। এ পর্যন্ত মারা গেছে ২৭ হাজার ৬৮২ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩ হাজারেরও বেশি।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ১৭০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫০১ জনে। আক্রান্ত ৪৭ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা