আন্তর্জাতিক

করোনায় ভুগে হতাশায় আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নানা রকম লক্ষণ ছিল শরীরে। তাও দীর্ঘদিন ধরে। একটার পর একটা শারীরিক সমস্যা। যা রীতিমত যন্ত্রণার কারণ হয়ে উঠেছিল তার। আর তা থেকে হতাশা, বিষন্নতায় আত্মহত্যা করেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা নিক গুথের স্ত্রী হেইডি ফেরার।

নিক জানিয়েছেন, তার স্ত্রীর দেহে দীর্ঘদিন ধরে করোনার বিভিন্ন লক্ষণ ছিল। তিনি প্রায় ১৩ মাস ধরে নানা রকম জটিলতায় ভুগেছেন। পরবর্তীতে মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

মূলত তার দেহে করোনার লক্ষণ প্রকাশ পায় গত গ্রীষ্মে। সে সময় তার পায়ে ব্যথা শুরু হয়। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

বুধবার (২৩ ই জুন) সিএনএননের এক প্রতিবেদনের সঙ্গে ভিডিওকলে স্ত্রীর মৃত্যুর আগের নানা রকমের শারীরিক জটিলতার বিষয়ে আলোচনা করেন নিক।

হেইডির হজমের সমস্যা শুরু হয়, শরীরে ব্যথা অনুভূত হচ্ছিল এবং সব সময়ই বিছানা থেকে উঠলেই তার বুক ধড়ফড় করতো। গত মাসে তার মৃত্যুর আগ পর্যন্ত মাসের পর মাস তাকে এই সমস্যাগুলো সহ্য করতে হয়েছে যা রীতিমত তাকে মানসিকভাবেও বেশ যন্ত্রণা দিয়েছে।

স্নায়বিক সমস্যা শুরু হওয়ার পর থেকেই হেইডি কখনও এক ঘণ্টার বেশি ঘুমাতে পারতেন না বলে জানান নিক।

তিনি বলেন, তারা চিকিৎসকদের কাছে এসব সমস্যার সমাধান চেয়েছেন, কেন এমন হচ্ছে তার উত্তর চেয়েছেন কিন্তু এর বদলে চিকিৎসকরা অন্য সমস্যার দিকে গুরুত্ব দিয়েছেন। ফলে হেইডি যা ভোগ করছিল তা থেকে সে বেরিয়ে আসতে পারেনি।

দীর্ঘকালীন করোনায় ভূক্তভোগীদের জন্য কোভিড ক্লিনিকে চিকিৎসা নেয়ার চেষ্টা করেন হেইডি। বেশ কয়েক মাস চেষ্টা করার পর তার মৃত্যুর একদিন আগে এ সংক্রান্ত একটি চিঠি আসে। তখন সবকিছুই শেষ।

যার চিকিৎসার দরকার ছিল তিনিই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার স্বামী নিক আফসোস করে বলেন, যারা দীর্ঘকালীন করোনার জটিলতায় ভুগছেন তাদের সমস্যা অনেকেই বুঝতে পারছেন না।

চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি জানান, কোভিড আক্রান্তদের মধ্যে ১০ থেকে ৩০ শতাংশ মানুষ দীর্ঘকালীন বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা