আন্তর্জাতিক

ভারতে টিকা নিতে মূল্যছাড়ের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসের টিকা নিতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে মূল্যছাড়ের হিড়িক পড়েছে। সরকারি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও এসব সুযোগ দিচ্ছে।

তা ছাড়া ফাস্ট ফুড থেকে শুরু করে আকাশ পথেও রয়েছে আকর্ষণীয় এসব মূল্যছাড়।

ভারতে করোনার সংক্রমণ ধীরে ধীরে কমতে থাকায় কয়েক সপ্তাহের লকডাউন শেষে অর্থনীতিও কিছুটা সচল হতে শুরু করেছে।

ভারতের সবচেয়ে বড় উড়োজাহাজ পরিবহন সংস্থা ইন্ডিগো পরিচালনাকারী প্রতিষ্ঠান ইন্টারগ্লোবের জ্যেষ্ঠ কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, জনগণকে টিকা নিতে উৎসাহিত করার মাধ্যমে জাতীয় কর্মসূচিতে অবদান রাখতে পারাকে আমাদের দায়িত্ব বলে মনে করি।

বুধবার ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয় টিকা পাওয়া গ্রাহকরা, এমনকি যারা এক ডোজ টিকা পেয়েছেন তারাও ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

ম্যাকডোনাল্ডসের ভারতীয় অংশ খাবারে ২০ শতাংশ ছাড় দিচ্ছে, গোদরেজ নামের একটি প্রতিষ্ঠান তাদের সামগ্রীর নিশ্চয়তার মেয়াদ বাড়িয়েছে।

যারা অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক আমানতে সুদের হার বাড়িয়ে দিয়েছে।

এসব সুবিধা ও মূল্যছাড় পেতে টিকা প্রাপ্তির সরকারি সনদ দেখাতে হবে।

ভারতে এ পর্যন্ত ২৯ কোটি ১০ লাখ নাগরিককে টিকা দেয়া হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধের জন্য সেদেশে টিকা পাওয়ার যোগ্য ৯৫ কোটি জনগোষ্ঠীর মাত্র ৫ দশমিক ৫ শতাংশ পুরো দুই ডোজ টিকা পেয়েছে।

আগাস্টের আগে ভারতে টিকার সরবরাহ উন্নতির আশা নেই বলে জানিয়েছে রয়টার্স।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা