আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় একটি বাজারে বিমান হামলায় ৮০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

হামলায় ভুক্তভোগী এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার দিকে বাজারের ওপর বোমা ফেলা হয়। এতে তার স্বামী ও দুই বছরের কন্যা আহত হয়েছে। আমরা প্লেন দেখিনি, তবে (শব্দ) শুনেছি। বিস্ফোরণ হলে সবাই ছুটে পালিয়েছিলাম। পরে ফিরে এসে আহতদের তোলার চেষ্টা করি।

স্থানীয় এক মেডিক্যাল কর্মকর্তা বিমান হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানির কথা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে এক চিকিৎসক বার্তা সংস্থা এপি’কে বলেছেন, ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীরা ৮০ জনের বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছেন।

হামলায় বেঁচে যাওয়া ২০ বছর বয়সী এক তরুণ এএফপিকে বলেন, সেখানে আহত এবং নিহত অনেক মানুষ ছিল। আমরা তাদের শরীর ও রক্তের ওপর দিয়ে যাচ্ছিলাম।

রয়টার্সের খবর অনুসারে, ইথিওপিয়ান সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট আদানে বিমান হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি। তিনি বলেছেন, বিমান হামলা সামরিক বাহিনীর সাধারণ কৌশল। আর এতে বেসামরিক মানুষকে লক্ষ্য বানানো হয় না।

তবে লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিভাগের অস্থায়ী ফেলো মার্টিন প্লাটের মতে, সকল তথ্য-প্রমাণ বলছে এতে ইথিওপিয়ার সামরিক বাহিনীই দায়ী। সত্যি বলতে আর কেউই এটি করতে পারত না। ওই এলাকায় ইরিত্রিয়ান বিমান বাহিনী কার্যক্রম চালায় না। আর তাইগ্রেয়ানদের তো বিমান বাহিনীই নেই। তাহলে আর কে (বিমান হামলা) করবে?

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা