আন্তর্জাতিক

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট গোইতা

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গত সপ্তাহে সংঘটিত সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী কর্নেল আসিমি গোইতাকে দেশটির নতুন অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে সাংবিধানিক আদালত।

শুক্রবার (২৮ মে) স্থানীয় সময় রাতে এ ঘোষণা দেয় আদালত।

বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইটা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।’ এ নিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটালেন তরুণ এ কর্নেল।

তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদঅ-এর পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়।

৩৮ বছর বয়সী গোইতা এর আগে সাবেক প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার তার নির্দেশেই এনদঅকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অবস্থায়ই বুধবার পদত্যাগ করেন এনদঅ এবং পরে বিষয়টি খোলাসা করা হয়।

গত বছরের আগস্টে গোইটার নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মালির নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা