আন্তর্জাতিক

একদিনে ভারতে ৫০ চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের জাতীয় পর্যায়ের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশেন (আইএমএ)।

মঙ্গলবার এক বিবৃতিতে আইএমএর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ২৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার মধ্যে রোববার (১৬ মে) একদিনেই দেশজুড়ে মারা গেছেন ৫০ জন চিকিৎসক।

মৃত চিকিৎসকের মাত্র তিন শতাংশ করোনা টিকার দুই ডোজই নিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে আইএমএ।

আইএমএর সাধারণ সম্পাদক ডা. জয়েশ লেলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে বলেন, ‘দেশজুড়ে এক দিনে ৫০ জন চিকিৎসকের মারা যাওয়া অত্যন্ত দুঃখজনক। এর মধ্যে দিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মেয়াদে মৃত চিকিৎসকদের সংখ্যা দাঁড়াল ২৪৪ জনে।’

তিনি আরও জানান, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে সবচেয়ে বেশি চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের তিনটি রাজ্যে—বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লি। বিহারে এ পর্যন্ত মারা গেছেন ৬৯ জন চিকিৎসক, উত্তরপ্রদেশে ৩৪ এবং দিল্লিতে ২৭ জন চিকিৎসক মারা গেছেন।

গত বছর করোনায় আক্রান্ত চিকিৎসকদের মধ্যে মোট ৭৩৬ জন মারা গিয়েছিলেন বলে জানান জয়েশ লেলে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশটির প্রায় ১ হাজার জন চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

আইএমএর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেন টিকার ডোজ পান, তা নিশ্চিত করতে সাধ্যমত সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে সংগঠনের পক্ষ থেকে।

এনডিটিভি জানিয়েছে, আইএমএ করোনায় ভারতে প্রায় এক হাজার চিকিৎসকের মৃত্যুর কথা জানালেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে; কারণ ভারতে বর্তমানে কর্মরত চিকিৎসকের সংখ্যা ১২ লাখেরও বেশি। তাদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখ সদস্যের তথ্যই শুধু নথিবদ্ধ করে আইএমএ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা