আন্তর্জাতিক

পোপের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান বিমান হামলার এখন চলমান। এ বিষয়ে সোমবার (১৭ মে) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও পোপ ফ্রান্সিসের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান পোপ ফ্রান্সিসকে বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েল শুধুমাত্র মুসলিমদেরকে হত্যা করছে তা নয়,বরং সকল মুসলিম, খ্রিস্টান ও মানবতার ওপর হামলা চালাচ্ছে তারা।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আল আকসা মসজিদ ও হলি সেপুলচার গির্জায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়াও উপাসনার স্বাধীনতা সীমাবদ্ধ করা, ফিলিস্তিনি ভূখণ্ডে নিরপরাধ বেসামরিক মানুষদের হত্যা, মানবিক মর্যাদা লঙ্ঘনের মতো অপরাধ করছে ইসরায়েল।

দখলদার রাষ্ট্র হিসেবে তারা আঞ্চলিক নিরাপত্তাও বিঘ্ন করছে। এরদোয়ান আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব মানবতাকে এখনই ইসরায়েলের এই অনৈতিক ও অমানবিক হামলার বিরুদ্ধে এক হতে হবে, যা জেরুজালেমেরও মর্যাদাহানি করছে।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই ইসরায়েলকে একটি উপযুক্ত শিক্ষা দেয়া। তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া সময়ের দাবি হয়ে পড়েছে।

এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেয় তাহলে ফিলিস্তিনে এই হত্যাযজ্ঞ চলতেই থাকবে, যা প্রকাশ্য মানবতাবিরোধী অপরাধ।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে পোপ ফ্রান্সিসের অব্যাহত বার্তা ও প্রতিক্রিয়া খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও একত্রিত করতে সাহায্য করবে বলে এরদোয়ান আশাবাদ ব্যক্ত করেন।

তিনি উল্লেখ করেন, তুরস্ক এ ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নিতে সব ধরনের কূটনৈতিক কার্যক্রম চালু রেখেছে, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা