আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিমকে তুলে নিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার খবরটি প্রকাশ করেছে।

সোমবার (১৭ মে) সকালে নিজ বাসভবন থেকে হাকিমকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে নারদা কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনখড় মন্ত্রী হাকিম, প্রতিমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাবেক মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দেন। তারা সবাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নেতা।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের আগে ব্যবসায়ীর ছদ্মবেশে কলকাতায় আসেন সাংবাদিক ম্যাথু স্যামুয়েল। পশ্চিমবঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক বলে জানিয়ে তৃণমূলের প্রভাবশালী কয়েকজনের সঙ্গে দেখা করেন তিনি। সুযোগ-সুবিধা পাওয়ার আশায় নির্বাচনের আগে তাদের হাতে টাকা তুলে দেন এবং সেই লেনদেনের ছবি লুকিয়ে তুলে নেন মোবাইলের ক্যামেরায়।

পরে ২০১৬ সালে নারদা ডট কম নামের একটি নিউজ পোর্টাল তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ স্থানীয় নেতা, মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ করে। এই ঘটনায় সে সময় ভারতজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর তৃণমূলের বহু নেতা, সাংসদ এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা