আন্তর্জাতিক

কর্মীর সঙ্গে প্রেমের জেরে মাইক্রোসফট ছেড়েছিলেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক: মেলিন্ডাকে বিয়ের ছয় বছর পর কর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের জড়ান বিল গেটস। যার কারণে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি মাইক্রোসফট ছাড়তে বাধ্য হন তিনি।

রোববার (১৬ মে) সম্প্রতি তার বিবাহবিচ্ছেদের খবর বিশ্বজুড়ে আলোড়ন ফেলার পর ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবর জানিয়েছে।

মার্কিন এই দৈনিক জানিয়েছে, ক্যারিয়ারের শিখরে থাকাকালীন দুই দশকের বেশি সময় আগের ওই ঘটনায় বিল গেটসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল মাইক্রোসফট করপোরেশন। তদন্তে অভিযুক্ত হয়ে মাইক্রোসফটের বোর্ড থেকে সরে দাঁড়াতে হয়েছিল বিল গেটসকে।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, ঘটনা দুই দশক পুরনো হলেও মাইক্রোসফট বিষয়টি সম্পর্কে অবগত হয় ২০১৯ সালের শেষ দিকে। মাইক্রোসফটের এক নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে প্রতিষ্ঠানটিকে বিল গেটসের সঙ্গে তার বহু বছরের শারীরিক সম্পর্কের কথা জানান।

ঘটনা তদন্তের নির্দেশ দেয় বোর্ড। এ নিয়ে সমঝোতা যাতে না হয়, তাই মামলাটির ভার দেওয়া হয় এমন একটি আইনি সংস্থাকে যারা মাইক্রোসফটের সঙ্গে যুক্ত নয়। কিন্তু এর কিছুদিন পরই বিল গেটস তার পদ থেকে ইস্তফা দেন। ফলে মাঝপথে থমকে যায় তদন্ত।

মাইক্রোসফটের প্রধানের পদ থেকে বিল গেটসের ইস্তফার কারণ যে এই ধরনের একটি অভিযোগ, তা এর আগেও জানিয়ে আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা বলেছিল, মাইক্রোসফটের বিচারে বিল গেটস অভিযুক্ত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বিল গেটস।

তবে বিল গেটস অবশ্য তখন তার পদত্যাগের অন্য কারণ দেখান। পদত্যাগের কারণ হিসেবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, প্রাতিষ্ঠানিক দায়িত্ব ছেড়ে দিয়ে দাতব্য ও সমাজকল্যাণমূলক কাজে এবার আরও বেশি মনযোগ দিতে চান তিনি।

ওয়াল স্ট্রিট জার্নাল গেটস’র এক মুখপাত্রকে উদ্ধৃত করেছে। সংবাদপত্রটিকে ওই মুখপাত্র নিজের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই দশক আগে বিল এমন একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে তা শেষ হয়েছিল বন্ধুত্বপূর্ণভাবে, দুই পক্ষের সম্মতিতেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা