আন্তর্জাতিক

করোনার দ্বিতীয় আঘাত আরও মারাত্মক!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তা প্রথম ধাপের চেয়েও আরও বেশি মারাত্মক হতে পারে বলে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, নতুন করে প্রাদুর্ভাব হলে তার সঙ্গে যুক্ত হবে মৌসুমী ফ্লু। আর তা হলে ধ্বংসাত্বক হবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অকল্পনীয় চাপ তৈরি করতে পারে।

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এরই মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ হাজারেও বেশি মানুষ। আক্রান্ত হয়েছে ৮ লাখ ১৯ হাজারেরও বেশি।

ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, আগামী শীতে এই ভাইরাসটির আঘাতে বিপদজনক হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে একটি ফ্লু ও একটি করোনাভাইরাসের মহামারির জন্য মার্কিন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

এতদিন নিউইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হলেও এখন অন্যঅন্য স্টেটেও বাড়ছে। আজ এখন পর্যন্ত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি। গত সোমবারও ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে। আজ অন্যান্য স্টেটে মৃত্যুর খবর না পাওয়া গেলেও ক্যালিফোর্নিয়ায় মারা গেছে ২০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা