আন্তর্জাতিক

বিশ্বে ২৬ কোটি ক্ষুধার্ত মানুষ হওয়ার আশঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। এর ফলে খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ হওয়ার শঙ্কা করা হচ্ছে। বিশ্বজুড়ে প্রবল খাদ্যাভাবে থাকা মানুষের সংখ্যা বেড়ে ২৬ কোটি ৫০ লাখ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে নতুন করে ১৩ কোটি মানুষ প্রবল খাদ্য সংকটে পড়তে পারে। আগে থেকেই খাদ্যাভাবে রয়েছে ১৩ কোটি ৫০ লাখ মানুষ। অর্থাৎ করোনা ভাইরাসের কারণে এ সংখ্যা দিগুণ হবে।

ডব্লিউএফপির প্রধান অর্থনীতিবিদ এবং গবেষণা, মূল্যায়ন ও পর্যবেক্ষণ পরিচালক আরিফ হুসাইন বলেন, ‘যারা কোনো রকমে খেয়ে-পরে বেঁচে আছেন, তাদের জন্য সর্বনাশা হয়ে উঠেছে কোভিড-১৯।’

জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এ সংকট মোকাবিলায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা তা না করলে আরও চড়া মূল্য দিতে হবে। অনেকে জীবন হারিয়েছেন এবং আরও বহু বহু মানুষ হারিয়েছেন জীবিকা।’

কৃষকরা তাদের লাঙল বা ষাঁড় বিক্রি করে দিলে সামনের বছরগুলোতে খাদ্য উৎপাদনে তার প্রভাব পড়বে।

খাদ্য সংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকার অনুন্নত এবং অন্য স্বল্পোন্নত দেশগুলোর জনগোষ্ঠী।

করোনাভাইরাস মহামারিতে পর্যটন খাতে আয় কমায়, রেমিট্যান্স কমায় এবং ভ্রমণসহ অন্য ক্ষেত্রে বিধিনিষেধের কারণে নতুন করে প্রবল খাদ্য সংকটে পড়বে ১৩ কোটি মানুষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা