আন্তর্জাতিক

করোনার শঙ্কাহীন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে করোনার শঙ্কা থেকে মুক্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আক্রান্ত হওয়ার শঙ্কা থেকে করানো করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল তার নেগেটিভ এসেছে।

সম্প্রতি করোনায় আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে বৈঠকের পর পাক প্রধানমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন, এমন সন্দেহ থেকে লালারসের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য।

টেস্টের পর জানা গেছে ইমরান খানের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নেই। এর ফলে স্বস্তিতে ইমরান খান, সঙ্গে দেশটিও।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ এপ্রিল ইমরান খানের সঙ্গে সাক্ষাতের কিছুদিন পর মঙ্গলবার (২১ এপ্রিল) করোনা ধরা পড়ে পাকিস্তানের ইদি ফাউন্ডেশনের প্রধান ফয়সাল ইদির।

এ খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আইসোলেশনে চলে যান ইমরান খান। এছাড়া করোনা টেস্টও করান তিনি।

তবে পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও পাক প্রধানমন্ত্রী আপাতত হোম কোয়ারেন্টাইনেই থাকবেন বলে জানা গেছে।

এ সম্পর্কে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান জানিয়েছেন, আমরা সব ধরনের প্রোটোকল মেনে যা যা সতর্কতামূলক পদক্ষেপ দরকার তাই করব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী সংক্রামিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা পরীক্ষা এবং কোয়ারেন্টিন বাধ্যতামূলক। নমুনা পরীক্ষা হয়ে গেলেও তাই আপাতত গৃহবন্দি থাকতে হবে ইমরান খানকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা