আন্তর্জাতিক

বড় ছেলেকে দাহ করে এসে দেখেন ছোট ছেলে নেই

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ অতিমারিতে বিধ্বস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। মৃত্যুর মিছিলে প্রতিদিনই স্বজন হারানোর হৃদয়বিদারক ঘটনা গণমাধ্যমে আসছে। তেমনি একই দিনে বৃদ্ধ বাবার দুই ছেলে হারানোর ঘটনায় কাঁদছে কোলকাতা।

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নয়ডায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ওলট-পালট হয়েছে গেছে অসহায় এক বাবার জীবন। অতিমারি কোভিড কেড়ে নিয়েছে সবকিছুই। করোনা আক্রান্ত মৃত প্রথম সন্তানকে দাহ করে ঘরে ফিরে বাবা দেখলেন ছোট ছেলেও আর বেঁচে নেই। ঘণ্টার ব্যবধানে দুই ছেলে হারানোর ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো গ্রামকে।

নয়ডার জামালপুর গ্রামের সেই অভাগা বাবার নাম অতর সিং। মঙ্গলবার কোভিডে মারা যান অতর সিংয়ের যুবক ছেলে পঙ্কজ।

বড় ছেলের মৃতদেহ দাহ করতে সকালেই বেরিয়ে যান বাবা। কয়েক ঘণ্টার মধ্যে শ্মশানের আনুষ্ঠানিকতা শেষ করে ঘরে ফিরে দেখেন ছোট ছেলে দীপকও নেই। বড় ছেলের পর ছোট ছেলের মৃত্যুতে স্তব্ধ হয়ে যান অতর সিং।

গ্রামবাসীরা বলছেন, গত ২ সপ্তাহে গ্রেটার নয়ডার এই গ্রামে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৮ জন। এদের মধ্যে মহিলা ৬ জন। ২৮ এপ্রিল গ্রামে প্রথমবারের মতো করোনায় মারা যান ঋষি সিং ও তার ছেলে। এরপর থেকেই গ্রামে চলছে মৃত্যুর মিছিল।

জানা গেছে, মৃতদের সবারই প্রথমে প্রচণ্ড জ্বর আসে। এই জ্বরেই অবস্থা কাহিল হয়ে যায়। এরপর অস্বাভাবিক হারে অক্সিজেন লেবেল কমে যায়। দেশটিতে গত একদিনে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি।

সান‌নিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা