আন্তর্জাতিক

চীনকে কঠিন পরিণতির হুশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার ঘটনায় চীনকে একপ্রকার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, 'চীন যদি সজ্ঞানে করোনাভাইরাস মহামারির জন্য দায়ী থাকে, তবে তাদেরকে এর জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।'

সম্প্রতি হোয়াইট হাউজের দৈনিক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, 'শুরু হওয়ার আগেই চীনে এটা থামানো যেত। কিন্তু তেমনটা হয়নি, এখন পুরো বিশ্ব এজন্য ভুগছে।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৪০ হাজারের বেশি।

ভাইরাসটি নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত আকার ধারণ করেছে। ট্রাম্প আগে থেকেই ভাইরাসটিকে ‘চীনা ভাইরাস’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। এর সংক্রমণ রোধ করতে না পারায় চীনকে প্রতিনিয়ত দোষারোপ করছেন।

সম্প্রতি চীনের বিরুদ্ধে ভাইরাসটি নিয়ে প্রকৃত তথ্য ধামাচাপা দেয়ার অভিযোগও এনেছে ট্রাম্প প্রশাসন। সূত্র: ভয়েস অব অ্যামেরিকা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা