আন্তর্জাতিক

ওয়াল্ট ডিজনি'র ১ লাখ কর্মীর বেতন বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিনোদনভিত্তিক অন্যতম বড় কোম্পানি ওয়াল্ট ডিজনি। লোকসান এড়াতে তাই চলতি সপ্তাহে ১ লাখ কর্মীর বেতন বন্ধ করেছে তারা।

ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াল্ট ডিজনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় থিম পার্ক এবং হোটেল পরিচালনা করে থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে পার্ক ও বিভিন্ন পণ্যের মাধ্যমে ডিজনির অপারেটিং আয়ের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী লকডাউনের কারণে সব প্রতিষ্ঠানই এখন বন্ধ রয়েছে।

ফলে লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি ডলার। এমন অবস্থায় প্রায় অর্ধেক কর্মীর বেতন বন্ধ করলে এক মাসে ৫০ কোটি ডলার সাশ্রয় হবে প্রতিষ্ঠানের।

কোম্পানিটির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিনা বেতনে ছুটিতে থাকা কর্মীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যসেবা সুবিধা সরবরাহ করা হবে এবং তার মার্কিন কর্মীদের সরকারের ২ ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্যাকেজের থেকে সুবিধার জন্য আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে হু হু করে বেড়েছে বেকারভাতা আবেদনকারীর সংখ্যা। গত চার সপ্তাহে দেশটিতে ২ কোটি ৩০ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেছে। অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালুর দাবিতে রাস্তায়ও নেমেছে অনেক মানুষ।

লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণ বিষয়ক ও বিনোদন খাতের কোম্পানিগুলো।এয়ারলাইনসগুলো সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য লড়ছে।

তবে ডিজনির অনলাইন স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস এর মধ্যেও হয়েছে ব্যবসা সফল। চালু হওয়ার প্রথম পাঁচ মাসেই ৫ কোটিরও বেশি গ্রাহক এটিতে সাবস্ক্রাইব করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা