আন্তর্জাতিক

এবার মহাকাশেও থাবা বসিয়েছে করোনা

আন্তর্জাতিক ডেস্ক:

এবার পৃথিবীর সীমানা পেরিয়ে এবার মহাকাশেও থাবা বসিয়েছে করোনা। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক রুশ নভোচারী।

গত শুক্রবার মহাকাশ থেকে ফেরার পর এভজিনি মিকরিন নামের ওই মহাকাশচারীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। মিকরিন কীভাবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন তার কোনও স্পষ্ট ধারণা এখনও পাওয়া যায়নি।

তবে এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা। খবর: জিনিউজ।

সায়েন্স জার্নাল নেট জানিয়েছে, গত সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই রকেটে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস করপোরেশনের ডেপুটি হেড এভজিনি মিকরিন ছিলেন। গত শুক্রবার তিনি মহাকাশ থেকে ফিরে এসেছেন। ফিরে আসার পরই তার শরীরে করোনার জীবাণু মিলেছে।

রাশিয়ার স্টেট করপোরেশন ফর স্পেস অ্যাকটিভিটিজের চিফ দিমিত্রি রোগোজিনও সেই রকেটে মিকরিনের সঙ্গে ছিলেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন। ওই মহাকাশযানে রাশিয়ার এই দু’জন ছাড়াও একজন যুক্তরাষ্ট্রের মহাকাশবিজ্ঞানীও ছিলেন। তারা সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তুলেছিলেন। মিকরিন যে সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন, তা কারও জানা ছিল না, সেজন্য কারও মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনও ব্যাপার ছিল না। এতে মিকরিনের সঙ্গে বাকিদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, রাশিয়ার স্পেস রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের মধ্যে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে মিকরিনের দুটি পরীক্ষা হয়েছে। দু’বার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা