আন্তর্জাতিক

কখনোই হয়তো আসবে না করোনার প্রতিষেধক!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক হয়তো কখনোই বের হবে না এমনটাই শঙ্কার কথা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির রোগতত্ত্ব বিশেষজ্ঞ প্রফেসর ইয়ান ফ্র্যাজার। তবে অস্ট্রেলিয়ার শীর্ষ এই গবেষক বলছেন, প্রতিষেধক না বের হলেও সার্সের মতো হয়তো প্রাকৃতিকভাবেই শেষ হয়ে যেতে পারে এই করোনাভাইরাস।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে প্রফেসর ফ্র্যাজার বলেন, করোনার প্রতিষেধক বের করা মানে সাধারণ সর্দির বিরুদ্ধে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। যেটা অসম্ভব।

প্রফেসর ফ্র্যাজার বলেন, বিশ্বে প্রায় একশ গবেষক দল করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো করোনাকে কিভাবে আক্রমণ করা যায় এ মডেল কেউ তৈরি করতে পারেনি।

এ বিষয়ে প্রফেসর ফ্র্যাজার বলেন, এই ভাইরাস কোন কোষকে ধ্বংস করে না। এটি কোষদের দুর্বল করে। এখনো আমরা জানিনা কিভাবে করোনাভাইরাসের প্রতিষেধক কাজ করবে।

তবে এর মাঝেও একটি সুসংবাদ দিলেন তিনি। প্রফেসর ফ্র্যাজারের দাবি, ভাইরাস একজন থেকে আরেকজনের মধ্যে গেলে দুর্বল হয়ে যায়। তাই করোনা ভাইরাসের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৩২ হাজার ৬৪৯ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭৯১ জন। ডেইলি স্টার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা