আন্তর্জাতিক

করোনা একবার হলে আর হবে না- এমন প্রমাণ নেই

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষেরা যে আবার এ রোগে আক্রান্ত হবে না- এর পক্ষে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে গবেষকদের সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক টেলিগ্রাফের একটি প্রতিবেদনে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এ প্রতিবেদনে বলা হয়, মানুষের দেহে জীবাণু সংক্রমণ ঘটলে এর বিরুদ্ধে লড়াইয়ে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তাই নতুন করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ রোগ প্রতিরোধ ক্ষমতা পরিমাপ বিশেষ করে অ্যান্টিবডি বৃদ্ধির মাত্রা পরীক্ষার ওপর জোর দিচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ মহামারি বিশেষজ্ঞরা বলছেন, যাদের এরই মধ্যে সংক্রমণ ঘটেছে, তারা ফের সংক্রমিত হবেন না- এই ধারণার পক্ষে এখনও কোনো প্রমাণ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখভ বলেন, ‘র‌্যাপিড ডায়াগনস্টিক সেরোলজিক্যাল টেস্টের দিকে ঝুঁকছে অনেক দেশ। তারা মনে করছে, এর মধ্য দিয়ে মানুষের এই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডির মাত্রা বের করতে পারবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই, যাতে নিশ্চিত হওয়া যায়, সেরোলজিক্যাল টেস্ট বলে দেবে- কোনো ব্যক্তির দেহে রোগ প্রতিরোধের যথেষ্ট ক্ষমতা রয়েছে; তিনি ফের সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষিত’।

তিনি আরো বলেন, 'এই পরীক্ষার মাধ্যমে সেরোপ্রিভ্যালেন্সের মাত্রা, যা অ্যান্টিবডির মাত্রা বোঝায়, সেটা পরিমাপ করা যাবে। তবে এ থেকে বলা যাবে না- কোনো ব্যক্তির মধ্যে ওই রোগের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।' তবে এ বিষয়ক অনেক পরীক্ষা পদ্ধতি বের হওয়াকে ইতিবাচক মনে করেন তিনি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা