আন্তর্জাতিক

মাস্ক ছাড়াই বের হয়ে করতে হলো পুশআপ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত করোনাভাইরাসে পুরোদমে বিপর্যস্ত । সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। করোনার এ সময়ে যারাই মাস্ক ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে শাস্তি দিচ্ছে দেশটির পুলিশ।

তবে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মাস্ক ছাড়া বের হয়ে পুলিশের অভিনব শাস্তির মুখে পড়লেন একদল যুবক। পুলিশের শাস্তি স্বরূপ সড়কেই পুশআপ (বুকডাউন) করতে হলো ওই যুবকদেরকে। তবে অভিনব এ শাস্তিকে স্বাগত জানিয়ে পুরুলিয়া জেলা পুলিশকে বাহবা জানাচ্ছেন বাসিন্দারা।

প্রায় ১৫ জন যুবককে মাস্কবিহীন অবস্থা ধরে পুলিশ। মাস্ক না পরার নানা অজুহাত দেখালেও তাদের ১০ থেকে ২০টি পুশআপ করানো হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ। মাইকের মাধ্যমে প্রচারের পাশাপাশি অডিও বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

এমনকি, জেলার বিভিন্ন থানা এলাকায় চলাচল করা মানুষদের সচেতন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এত কিছুর পরও এক শ্রেণির বেপরোয়া মানুষ মাস্ক না পরেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার পুরুলিয়া সদর থানা থেকে করোনা সচেতনতায় প্রচার করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা