আন্তর্জাতিক

তুরস্কের ঘাঁটি থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জনগণ সেদেশে অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন। আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে আমেরিকার বিরুদ্ধে তুরস্কে অব্যাহত বিক্ষোভের অংশ হিসেবে এ দাবি উঠেছে।

তুরস্কের আদানায় অবস্থিত ইঞ্জার্লিক বিমানঘাঁটির সামনে সমাবেশও করেছে স্থানীয় জনগণ। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। ইঞ্জার্লিক বিমানঘাঁটিটি তুরস্কের আদানা শহরে অবস্থিত। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তুরস্কের সঙ্গে চুক্তির ভিত্তিতে এই ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করছে।

এসব প্ল্যাকার্ডে যেসব বক্তব্য লেখা ছিল তার মধ্যে একটি হলো- ‘আর্মেনীয় গণহত্যার দাবি মার্কিন মিথ্যাচার, মার্কিন বাহিনী তোমরা তুরস্ক থেকে চলে যাও।’ বিক্ষোভকারীরা দুই সপ্তাহের মধ্যে ইঞ্জার্লিক বিমানঘাঁটি ছাড়তে মার্কিন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি দাবি করেছেন, উসমানীয় শাসনামলে তুর্কি বাহিনী আর্মেনীয়দের ওপর গণহত্যা চালিয়েছে। এই ঘোষণার পর থেকেই প্রতিবাদমুখর হয়ে উঠেছে তুরস্কের সরকার ও জনগণ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা