আন্তর্জাতিক

কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মতোই আরেকজনকে হত্যা করলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের মতোই আরেক ব্যক্তিকে হত্যা করলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আলামেডা নগরীর পুলিশ।

গত সপ্তাহে গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি নিস্তেজ হয়ে পড়েছিল এবং হাসপাতালে তার মৃত্যু হয়। মারিও গঞ্জালেজ নামে ২৬ বছরের ওই তরুণের মৃত্যুর পর পুলিশের দেহে থাকা ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশের পর পুরো বিষয়টি সামনে এসেছে।

গত ১৯ এপ্রিল পুলিশের কাছে দুটি ফোন আসে। এতে জানানো হয় আলামেডা এলাকায় এক ব্যক্তি অযথা ঘোরাঘুরি করছে এবং নিজের সঙ্গে নিজে কথা বলছে। পুলিশের দেহে থাকা ক্যামেরায় দেখা গেছে, অন্ততপক্ষে দুজন পুলিশ কর্মকর্তা মারিওর দিকে এগিয়ে যান এবং তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করেন।

এক পুলিশ কর্মকর্তা জানতে চান, দুটি শপিং ঝুড়ির মধ্যে একটিতে যে মদের বোতল রয়েছে তা তিনি কোথায় পেছেন। এছাড়া মারিওর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারের পরোয়ানা নেই কিনা তা নিশ্চিত করার জন্য তাকে শনাক্ত করা প্রয়োজন।


কর্মকর্তারা মারিওকে আটকের জন্য তার দুই হাত পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাকে কোনো রকম প্রতিরোধ কিংবা বাঁধা না দিতে বলা হয়। একপর্যায়ে কর্মকর্তারা তাকে মাটিতে ফেলে দেন এবং প্রায় পাঁচ মিনিট তাকে চেপে ধরে রাখেন ও হাতকড়া পরান।

এক কর্মকর্তা তার বুকে হাঁটু চেপে ধরে ছিলেন। পরে নাড়ি পরীক্ষা করে দেখা যায়, মারিওর দেহ কোনো সাড়া দিচ্ছে না। দ্রুত হাসপাতালে নেওয়া হলে পরের দিন তাকে মৃত ঘোষণা করা হয়।

আলামেডা নগর কর্তৃপক্ষের মুখপাত্র সারাহ হেনরি জানিয়েছন, এ ঘটনায় তিনটি তদন্ত চলছে। মারিও গঞ্জালেজের ভাই জিরারদো গঞ্জালেজ মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যেভাবে জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়েছে সেভাবে আমার ভাইকে হত্যা করেছে পুলিশ।’

প্রসঙ্গত, মিনেয়াপোলিসের রাস্তায় ২০২০ সালে আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু চেপে ধরেছিল সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন। এসময় ফ্লয়েড ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও তা মন গলাতে পারেনি শভিনের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা