আন্তর্জাতিক

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ছিনতাই

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি থেকে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা অস্ত্র এবং গাড়ি নিয়ে পালিয়ে গেছে। সম্প্রতি এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা হোমস প্রদেশের আল-তানফ মার্কিন ঘাঁটি থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম নিয়ে পালমিরা শহরের দিকে পালিয়ে যায়।

এসব সরঞ্জাম তারা সিরিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে।

এই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, সন্ত্রাসীরা মার্কিন সেনাদের গাড়ি এবং অস্ত্র নিয়ে সিরিয়ার সেনা নিয়ন্ত্রিত এলাকার দিকে যাচ্ছে।

ছিনিয়ে নেয়া সেসব গাড়িতে আমেরিকার সেনাদের মেশিনগান ও অন্যান্য অস্ত্র বসানো রয়েছে।

এদিকে, সিরিয়ায় নিযুক্ত মার্কিন সামরিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা