আন্তর্জাতিক

বিজেপির মতো দাঙ্গাবাজ আর নেই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপির মতো এতবড় দাঙ্গাবাজ আর নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে কুচবিহার জেলার দিনহাটায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘সংখ্যালঘু ভাই-বোনেদের কাছে আমার একটা অনুরোধ মাথা ঠাণ্ডা করে কাজ করবেন। আর হায়দরাবাদ থেকে একটা বিজেপির গাই এসেছে। তিনি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। ফুরফুরা শরীফের কেউ নয়, ওদের একটা ‘বাচাল ছেলে’ আছে, সেই ছেলেটাকে টাকা দিয়ে সংখ্যালঘুদের ভোট ভাগ করার চেষ্টা করছে। সংখ্যালঘুদের একটা ভোটও ভাগ করবেন না। তপশিলীরা ভাগ করবেন না, আদিবাসীরা ভাগ করবেন না, সাধারণ মানুষ ভাগ করবেন না। যতই ভয় দেখাক।’

বিশ্লেষকরা বলছেন মমতা হায়দরাবাদের বিজেপি’র গাই এবং একটা বাচাল ছেলে বলতে নাম উল্লেখ না করে ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এবং ‘আইএসএফ’প্রধান ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে কটাক্ষ করেছেন।

বিজেপি সম্পর্কে মমতা বলেন, ‘ওরা গিয়ে কুরকুর করে বলবে, ওরে ওরা তো মুসলিম, তুই তো হিন্দু, ভোটটা দিবি না। তাহলে মমতা ব্যানার্জি কী হিন্দু না মুসলিম? আমার টাইটেলটা তো আমি ব্রাহ্মণের ঘরে মেয়ে। কিন্তু আমি যদি বলতে পারি, ‘হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সবাই আমার ভাই-বোন, ওরা কোন হরিদাস?’ বিজেপি বিভিন্ন জায়গায় তাণ্ডব চালানো সত্ত্বেও আমি নির্বাচনের জন্য শান্ত আছি, ওদের কাউকে আমি রেহাই দেবো না। আমি লড়াই জানি, লড়াই আমি করে নেবো বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এরইমধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ২৯ এপ্রিল পর্যন্ত মোট ৮ দফায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ২ মে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা