আন্তর্জাতিক

ভারতে গত ৬ মাস পর একদিনে সর্বোচ্চ শনাক্ত  

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। একদিনে দেশটিতে সাড়ে ৮১ হাজারের মতো শনাক্ত হয়েছে যা প্রায় গত ৬ মাসে সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবার ( ২ এপ্রিল ) আনন্দবাজার জানায়, গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৮১ হাজার শনাক্ত হয়েছে যা আগের দিন ছিল ৭২ হাজার। গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর এই সংখ্যা সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩ হাজার ১৩১ জন।

একই দিনে মারা গেছেন আরও ৪৬৯ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৩৯৬ জন।

ভারতে মহারাষ্ট্র রাজ্যের পরিস্থিতি সবচেয়ে করুণ। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ। রাজ্যটিতে একদিনে আক্রান্ত ৪৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪৯ জনের।

করোনার নতুন স্ট্রেইনের কারণেই সংক্রমণ এভাবে বাড়ছে বলে সম্প্রতি মত প্রকাশ করেন দিল্লি এআইআইএমএসের প্রধান রণদীপ গুলেরিয়া।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা