আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে আরো একটি মামলা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে আরেকটি মামলা করেছে সামরিক জান্তা। বৃহস্পতিবার সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জ টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, সু চি, তার তিন সাবেক মন্ত্রী এবং আটককৃত অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ার নাগরিক সিন টার্নেলের বিরুদ্ধে ইয়াঙ্গুনের আদালতে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। দুদিন আগে নতুন এই মামলা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ ব্যাপারে জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় গৃহবন্দি করা হয় সু চিকে। আটকের দিনই সু চির বিরুদ্ধে ছয়টি রেডিও অবৈধভাবে আমদানি এবং করোনাভাইরাস প্রটোকল ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আরও দুটি মামলা করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা