আন্তর্জাতিক

২০ বছর পর মুক্ত ফিলিস্তিনিকে ফের গ্রেফতার করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগারে দীর্ঘ ২০ বছর বন্দি থাকার পর পর মুক্তি পেয়েছিলেন ফিলিস্তিনের মজিদ বারবার। সেই আনন্দে তার পরিবার অনুষ্ঠান করায় মজিদকে আবারও গ্রেফতার করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল।

মুক্তি পাওয়ার মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মজিদকে বাড়িতে গিয়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে গ্রেফতার করে নিয়ে যায়। জেরুজালেমের রাস-আল-আমৌদ এলাকা থেকে ২০০১ সালে ওই ফিলিস্তিনি যুবককে প্রথম গ্রেফতার করা হয়েছিল।

মজিদের ভাই ইজ্জেদিন বারবার গণমাধ্যমকে জানান, '২০ বছর কারাভোগের পর ২৯ মার্চ মজিদ ইসরাইলি জেল থেকে ছাড়া পান। এ উপলক্ষ্যে তার পরিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরাইলি বাহিনী তার বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ১২ জনকে আহত করে মজিদকে ফের গ্রেফতার করে নিয়ে যায়।'

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা