আন্তর্জাতিক

মক্কা-মদিনায় ফের চালু হচ্ছে উচ্চগতির ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা শরিফ ও মদিনা মনোয়ারায় যাতায়াতের জন্য সরকার ফের চালু করছে উচ্চগতির হারামাইন ট্রেন।

মঙ্গলবার ( ৩০ মার্চ ) থেকে ট্রেনটি নতুন করে চলাচল শুরু করবে। পাশাপাশি আসন্ন রমজান উপলক্ষে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে বলেও জানা গেছে। সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।

করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্য সুরক্ষায় বিধি-নিষেধ মেনে হারামাইন ট্রেনটি পবিত্র মক্কা, মদিনা, জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর ও সর্বশেষ কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে চলবে। প্রতিদিন ২৪ থেকে ৩০টি ট্রিপে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। রমজান উপলক্ষে সেটি ৪০ থেকে ৫৪ ট্রিপ পর্যন্ত বাড়ানো হবে।

ওমরাহর যাত্রী ও মুসল্লিদের যাতায়াতে বিশ্বমানের সুবিধা নিশ্চিত করতে ট্রেনটি পুনরায় চালু করা হচ্ছে। এর আগে গত ১৫ মার্চ থেকে ওয়েবসাইটে ট্রেনের টিকেট বুকিং কার্যক্রম শুরু হয়। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্তৃপক্ষ ট্রেনে প্রবেশ ও বাহির হওয়ার পথ নির্ধারণ করে দেবেন।

এ ছাড়া ট্রেনে ওঠার আগে করোনা এ্যাপের মাধ্যমে তাপমাত্রা পরীক্ষা করা হবে। নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য প্রতি ট্রিপে ২০০ জন করে যাত্রী নেওয়া হবে।পবিত্র মক্কা ও মদিনা নগরীতে হারামাইন ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়তে থাকায় দীর্ঘ এক বছর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। সপ্তাহের ৫ দিন ট্রেনটি চলবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে হারামাইন ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু জেদ্দার একটি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রায় আড়াই মাস অবধি তা বন্ধ থাকে। এরপর করোনা মহামারির সংক্রমণ রোধ করার জন্য গত বছরের ২০ মার্চ থেকে পুনরায় চলাচল স্থগিত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা