আন্তর্জাতিক

বিশ্বে করোনা সংক্রমণে বর্তমানে শীর্ষে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে অন্যান্য দেশের তুলনায় করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে। দৈনিক সংক্রমণের হিসেবে দেশটি বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৬৮ হাজার ২০৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। যা একই সময়ে বিশ্বে সর্বাধিক। এ নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার জন। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনের। করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটি আছে চতুর্থ স্থানে।

দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। জানা যায়, গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।

এসময় আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা