সুয়েজ খালে আটক জাহাজ ৬ দিন পর উদ্ধার 
আন্তর্জাতিক

সুয়েজ খালে আটক জাহাজ ৬ দিন পর উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সুয়েজ খালে আটকে থাকা কনটেইনারবাহী জাহাজ ছয়দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) উদ্ধারের বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।

কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে সুয়েজ কাল অতিক্রমের সময় প্রবল বাতাস আর ধূলিঝড়ের কবলে পড়ে ৪০০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজটি। তাইওয়ানের এভারগ্রিন মেরিন করপোরেশন লিজ নিয়ে এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হঠাৎ প্রবল বাতাস আর ধূলিঝড়ে জাহাজটির গতিপথ বদলে যায়। এটির নিচের অংশ আড়াআড়িভাবে তীরের মাটিতে আটকে যায়।

বুধবার থেকে উদ্ধার অভিযান শুরু করে সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ)। উদ্ধার কাজে শুরুতে যুক্ত হয় মিসরের আটটি টাগবোট। কোনোভাবেই আড়াআড়ি হয়ে আটকে থাকা বিশাল জাহাজটির মুখ ফিরিয়ে আবারও জলে ভাসানো সম্ভব হচ্ছিল না। তাই শনিবার (২৭ মার্চ) উদ্ধার কাজে যুক্ত হয় ১৪টি টাগবোট।

মেরিটাইম সার্ভিস সংস্থা ইনচেক জানিয়েছে, সুয়েজ খালে আটকে থাকা কনটেইনারবাহী জাহাজটি মুক্ত হয়েছে।

মিশরের মধ্য দিয়ে প্রবাহিত ব্যস্ততম সুয়েজ খালের গুরুত্ব বিশ্ববাণিজ্যে অনেক।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা