আন্তর্জাতিক

মোজাম্বিকে সন্ত্রাসী হামলা: নিহত ৭, নিখোঁজ ৬০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মোজাম্বিকের পালমায় একটি বৃহৎ গ্যাস প্রকল্পের পাশে সন্ত্রাসী হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৬০ জন নিখোঁজ রযেছেন। উত্তর মোজাম্বিকের এ হামলার ঘটনায় হতাহতদের প্রায় সবাই বিদেশি নাগরিক। খবর : দ্য গার্ডিয়ান।

দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে গার্ডিয়ান বলছে, ১৭ টি গাড়ির একটি বহর নিয়ে হামলা করা হয়। সেখানে সাতটি গাড়ি থেকে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি গাড়িগুলো চলে গেছে। সেগুলোতে অন্তত ৫০-৬০ জন বিদেশি নাগরিক ছিল।

এ হামলার পর দক্ষিণ আফ্রিকা তাদের নাগরিকদের উদ্ধারে সামরিক বাহিনীর সদস্যদের সেখানে পাঠাচ্ছে।

যেখানে এই হামলা চালানো হয়েছে সেখানে ফরাসি কোম্পানি টোটালের কয়েক বিলিয়ন ডলারের একটি তরল গ্যাসের প্রকল্প চলমান রয়েছে। এ কারণে সেখানে বহু বিদেশি কনট্রাক্টর ও তাদের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছে।

হামলার বর্ণনায় গার্ডিয়ান বলছে, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন এবং ফ্রান্সের কয়েকশ নাগরিক হোটেলগুলোতে আশ্রয় নেয়। এর আগে তারা সেখান থেকে সাগর পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শুধুমাত্র হোটেল আমারুলাতেই প্রায় ২০০ জন বিদেশি শ্রমিক আটকা পড়েছে।

ওমর সারাঙ্গা নামে দেশটির নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা