আন্তর্জাতিক

পুলিশের বাসায় ঢুকে ঘুমিয়ে পড়লো চোর!

আন্তর্জাতিক ডেস্ক: চুরির মতলবে পুলিশ অফিসারের বাসায় ঢুকেছিল এক যুবক। এরপর এসি ছেড়ে দিব্যি ঘুমিয়ে পড়ল।

সকালে ওই চোরকে ঘুম থেকে ডেকে তুলে গ্রেপ্তার করেন ওই পুলিশ কর্মকর্তা। থাইল্যান্ডে ঘটেছে এই অদ্ভুত ঘটনা।

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী সন্দেহভাজন ওই তরুণ স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ঘুরছিলেন।

রাত ২টার দিকে এক পুলিশ অফিসারের বাসায় প্রবেশ করেন। বাড়ি ভেতরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন।

খবরে বলা হয়, যে ঘরে ওই তরুণ ঘুমিয়েছিলেন, সেটি পুলিশ অফিসারের মেয়ের। ওই সময় তার মেয়ে ঘরে ছিল না। সকালে উঠে তার মেয়ের ঘরের এসি চালু দেখে অবাক হন ওই অফিসার।

এর পর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই তরুণ। এর পর তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান পুলিশের ওই অফিসার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা