আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বীচে স্থানীয় সময় শুক্রবার রাতে একাধিক সহিংসতায় দু'জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা পরবর্তীতে গোলাগুলিতে রূপ নেয়।

নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক দু'টি ঘটনায় দু'জন পুলিশের গুলিতে নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম দেশায়লা হ্যারিস, বয়স ২৮ বছর। পুলিশ জানিয়েছে, ওই নারী সহিংসতায় জড়িত ছিলেন না। ঘটনাস্থলে তিনি দর্শকের মতো ছিলেন। কিন্তু সহিংসতায় তাকে প্রাণ হারাতে হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত অপরজন হলেন দোনোভোন লিঞ্চ। তার বয়স ২৫ বছর।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিসোর্ট এলাকায় আটলান্টিক অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, সহিংসতার এক পর্যায়ে লোকজন একে অন্যকে গুলি চালাতে শুরু করে। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় কর্মকর্তারা কয়েক দফা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপরেই আরও একটি স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে।

প্রথম ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন আহমন জাহরি অ্যাডামস (২২), নিকুয়েজ তিয়ন বেকার (১৮) এবং ডেভন মাউরাইস ডর্সি (২০)।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা