আন্তর্জাতিক

‘মোদির মতো মিথ্যাবাদী দেখিনি’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের জনসভা থেকে মমতা বলেছেন, ‘নরেন্দ্র মোদির মতো মিথ্যাবাদী দেখিনি। খালি মিথ্যা কথা বলে। ভোটের আগে শুধু বড় বড় কথা। এই করে দেব, সেই করে দেব। আরে তোমরা তো বলেছিলে ১৫ লাখ করে টাকা দেব। দিয়েছ? দাওনি। ১৫ লাখ টাকা নাই, বিজেপিরও ভোট নাই।’

বাংলার ভোট প্রচারে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট নিয়ে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছেন মোদি এবং অমিত শাহ। বুধবার বিজেপির বিরুদ্ধে পাল্টা সিন্ডিকেট প্রসঙ্গে তোপ দাগলেন দিদি।

বিষ্ণুপুরের সভা থেকে মমতা বলেন, ‘নরেন্দ্র মোদির তিনটি সিন্ডিকেট। একটা নরেন্দ্র মোদি, একটা অমিত শাহ আর একটা আদানি। সব ওরা খাবে আর কেউ খাবে না।’

গ্যাসের দাম নিয়ে এদিনও বিজেপির সমালোচনা করেন মমতা।

তার কথায়, ‘আমরা বিনা পয়সায় খাদ্য দেব আর রান্নার গ্যাসের দাম ৯০০ টাকা? ৯০০ টাকা দিয়ে ভাত ফোটাবেন নাকি বিজেপিকে ফোটাবেন।’

বামেদের সমালোচনা করতে ছাড়েননি দিদি। সিপিএমসহ বামেদের বক্তব্য, বাংলায় বিজেপির জমি তৈরি করে দিয়েছে তৃণমূলই। শুধু বামেরা কেন, কংগ্রেস নেতাদেরও একই বক্তব্য।

মমতা বলেন, ‘সিপিএম হাতে করে বিজেপিকে এনেছে। আর আমাদের দু’একটা গদ্দার গেছে। হাজার হাজার কোটি টাকা করেছে। সেই টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। আমরা বলেছি চাই না, যাও গেট আউট।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা