আন্তর্জাতিক

নাইজারে বন্দুক হামলায় নিহত ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছে। রোববার মালি সীমান্তবর্তী তিনটি গ্রামে নির্মম এ হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা। সোমবার (২২ মার্চ) দেশটির সরকার এমনটাই জানিয়েছে। খবর আল জাজিরার।

মালির সীমান্তবর্তী ইন্তাজায়েনি, বাকোরাত ও উইসতানে নামক তিনটি গ্রামে বন্দুকধারীরা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা নির্বিচারে গুলিবর্ষণ করে। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। প্রথম দিকে তারা ৬০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। সোমবার তারা জানায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আব্দুররহমানে জানান, সাধারণ মানুষ ও অসহায় গ্রামবাসী এখন সশস্ত্র দস্যুদের টার্গেটে পরিণত হয়েছে। তারা নির্মমতা ও ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে। রোববার তাদের নির্মমতার শিকার হয়ে ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

নাইজারের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের জন্য বন্দুকধারীদের হামলা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এখন দেখার বিষয় তিনি কিভাবে এই ধরনের হামলাকারীদের নিয়ন্ত্রণ করেন। যারা অনেক বছর ধরে এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে আসছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সবচেয়ে দারিদ্রপীড়িত দেশগুলোর মধ্যে নাইজার অন্যতম। দেশটির মালি ও নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীদের হামলায় প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। পাঁচ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা