আন্তর্জাতিক

নাম পরিবর্তন করলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ

সান নিউজ ডেস্ক:

পরিবেশ রক্ষার আন্দোলনের কারণে বার বার রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছেন গ্রেটা। ১৭ বছর কিশোরীর ঔদ্ধত্য রাষ্ট্রনেতাদের অস্বস্তি ক্রমেই বাড়িয়েছে। সম্ভবত সেই কারণেই ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আক্রমণের মুখে পড়ল সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ।

প্রথম জন সরাসরি গ্রেটাকে 'বেয়াদব' বলতে দ্বিধা করেননি, আর দ্বিতীয় জন তাকে রাগ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছিলেন। গত শুক্রবার ছিল সুইডিশ কিশোরীর জন্মদিন। এ বছর ১৭ বছর বয়সে পা দিয়েছে সে। তাই তার ট্যুইটার-বায়োর বয়সের অংশটি বদলে যায়। কিন্তু চমক ছিল অন্যত্র। ট্যুইটারে নিজের প্রোফাইলের নাম বদলে 'শ্যারন' করে দেয় গ্রেটা। কিন্তু শ্যারন কেন?

বেশিক্ষণ অবশ্য উত্তর খুঁজতে হয়নি নেটিজেনদের। তারা বুঝতে পারেন, অভিনেতা আমান্দা হেন্ডারসনকে হালকাচ্ছলে ব্যঙ্গ করতেই এই নাম-পরিবর্তনের ঘটনা। গত বৃহস্পতিবার বিবিসি'র জনপ্রিয় কুইজ শো, ‘সেলিব্রিটি মাস্টারমাইন্ডে’ প্রতিযোগীর আসনে বসেছিলেন অভিনেতা আমান্দা হেন্ডারসন। সঞ্চালক জন হাম্পফ্রিস তাকে প্রশ্ন করেন, ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স’ নামে ২০১৯ সালে প্রকাশিত বইটি আসলে এক সুইডিশ জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলনকারীর বক্তৃতার সংকলন। তার নাম কী? প্রশ্ন শুনে ভাবলেশহীন মুখ করে বলেন, ‘শ্যারন?’

কীভাবে তিনি গ্রেটার জায়গায় শ্যারন নামটি আমদানি করেছেন, তা নিয়ে রীতিমতো হাসির রোল ওঠে নেট দুনিয়ায়। প্রতিযোগিতার ওই অংশের ভিডিও ক্লিপ রাতারাতি নেটে ছড়িয়ে পড়ে, পৌঁছায় সুইডিশ কিশোরীর কাছেও। অতঃপর জন্মদিনের সকালে বয়সের সঙ্গে নামেও বদল করে ফেলেন গ্রেটা।

এর আগেও একাধিক বার ট্যুইটার বায়ো বদলেছে গ্রেটা। কখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষ উঠে আসে তার ট্যুইটার বায়োতে, 'রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় থাকা কিশোরী।' কখনও আবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর সমালোচনার ভাষাতেই নিজের বর্ণনা দেয় সে, ‘পিরালহা’ যার অর্থ অসভ্য বাচ্চা। সবটাই মজার ছলে।

তবে পরিবেশ রক্ষায় তার আন্দোলন যে ‘মজা’ নয় তা গ্রেটা বুঝিয়ে দিয়েছে জন্মদিনেও। সে দিনও ‘ফ্রাইডেজ ফর ফিউচার’-এর কার্যক্রমে সামিল হয়েছে তিনি। নিয়ম মেনে সুইডিশ পার্লামেন্টের সামনে সাত ঘণ্টা প্রতিবাদ জানিয়েছে। পরে সাংবাদিকদের বলেন, ‘জন্মদিন উদযাপন করব, এমন মানুষ আমি নই। কেক কাটব না, তবে বাড়ি ফিরে একসঙ্গে রাতের খাওয়াদাওয়া করা হবে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা