আন্তর্জাতিক
করোনায় মৃত্যু

১ লাখ ৮ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রেই ২০ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৪২ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৬৫ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৪ লাখ ৭০৮ জন।

নতুন করে সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৪৭৬। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২২৩ জনে। যুক্তরাষ্ট্র একমাত্র দেশে যেখানে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা অন্তত সোয়া ৫ লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২৯ হাজার। ১১ হাজারেরও বেশি রোগী আছেন যারা অতি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছেন। তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মারা গছে যুক্তরাজ্যে। সেখানে নতুন করে মারা গেছেন ৯১৭। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৭৫ জন। আক্রান্ত হয়েছে ৭৮ হাজারেও বেশি। এর মধ্যে সুস্থ হয়েছ মাত্র ৩৪৪ জন। করোনায় ৫০ হাজারেও বেশি আক্রান্ত হওয়া দেশে মধ্যে সবচে কম সুস্থ হয়েছে যুক্তরাজ্যে। অতি ঝুঁকিতে আছে দেড় হাজারেও বেশি রোগী।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৬৩৫ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৩ হাজার ৮৩২ জন। আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ৩০ হাজার। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২৬ হাজারের অধিক। ঝুঁকিতে রয়েছে ৬ হাজারেও বেশি রোগী।

ইতালিতে মৃতের সংখ্যা কমে আসলেও নতুন করে মারা গেছে ৬১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬৮‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে দেড় লাখেরও বেশি।

স্পেনেও কমেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৩৯৯ জন। মোট মারা গেছে ১৬ হাজারেরও অধিক। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬০ হাজারেও বেশি।

করোনায় মৃত্যুর দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেছে বেলজিয়াম। সেখানে নতুন করে মারা গেছে ৩২৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৬ জনে। আক্রান্ত ২৮ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ৩ জন। এ পর্যন্ত মারা গেলো ৩ হাজার ৩৩৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা