আন্তর্জাতিক

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে তিনগুণ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ব্রাজিলের করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। দেশটিতে মাত্র সাতদিনের ব্যবধানেই প্রায় তিনগুণ হয়েছে করোনায় মৃতের সংখ্যা।

ল্যাটিন আমেরিকার এই দেশটিতে প্রায় ২০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ১২০ জন। ফলে দেশটিতে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪ জনে। এদের মধ্যে শনিবার সকালেই মারা গেছেন আরও ১২ জন।

অথচ মাত্র ৭ দিন আগে অর্থাৎ গত ৩ এপ্রিল সেখানে মৃতের সংখ্যা ছিল ৩৫৯ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ব্রাজিলে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৯ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে শুক্রবার মাত্র একদিনেই আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ অর্থাৎ ১ হাজার ৬শ ৪৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১৭৩ জন।

ব্যাপক সমালোচনা সত্ত্বেও করোনার বিস্তার রোধে কোনধরনের নিষেধাজ্ঞা বা লকডাউন দিতে রাজি হননি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার দাবি, মহামারির চেয়ে অর্থনৈতিক সংকট বেশি ভয়াবহ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা