মমতার শারীরিক অবস্থার উন্নতি 
আন্তর্জাতিক

মমতার শারীরিক অবস্থার উন্নতি 

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে। আগের থেকে অনেকটাই সেরে উঠেছে আঘাতের স্থানগুলো। খবর: আনন্দবাজার পত্রিকা।

মমতার শারীকির অবস্থা পর্যবেক্ষণে শুক্রবার (১২ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টায় ফের আলোচনায় বসবে তার চিকিৎসায় নিয়োজিত ৬ সদস্যের মেডিকেল বোর্ড।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মমতা যেসব সমস্যার কথা বলেছিলেন তার বেশির ভাগই এখন নিয়ন্ত্রণে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

বৃহস্পতিবার বিকেলে ভিডিওবার্তায় মমতা বলেছিলেন, দ্রুত রাজনীতির মাঠে ফিরতে চান তিনি। প্রয়োজনে হুইল চেয়ার ব্যবহার করে মানুষের কাছে যেতে চান। মেডিক্যাল বোর্ডে আলোচনা হতে পারে সে বিষয়েও। কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে, হাসপাতাল থেকে যাওয়ার পর কী কী শারীরিক সাবধানতা অবলম্বন করতে হবে, সেসব বিষয়েও আলোচনা করবে মেডিক্যাল বোর্ড।

বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড জানায়, দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মমতার। তবে কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে এখনও স্পষ্ট করে বলা হয়নি।

উল্লেখ্য, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে ‘হুড়োহুড়িতে’ পড়ে গিয়ে আহত হন মমতা। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা