আন্তর্জাতিক

গাঁজা দিয়ে করোনার ওষুধ বানানোর চেষ্টা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় জ্যামাইকান বিজ্ঞানী ডা. হেনরি লোয়ে একটি ওষুধ উদ্ভাবনের চেষ্টা করছেন। এরই মধ্যে পরীক্ষামূলক ভাবে সেই ওষুধ করোনাভাইরাসে আক্রান্তদের দিয়েছেন তিনি। এতে অনেকের মধ্যেই ওষুধটির ইতিবাচক প্রভাব দেখা গেছে। আর বিশেষ এই ওষুধের উপাদান হচ্ছে গাঁজা।

এর আগে গাঁজা থেকে ক্যান্সার ও অন্যান্য রোগের ওষুধ তৈরির বিষয়ে বিভিন্ন গবেষণার জন্য সারাবিশ্বে পরিচিত নাম লোয়ে। এবার তিনি করোনা চিকিৎসার জন্য ওষুধ তৈরির চেষ্টা করছেন গাঁজা থেকেই।

তবে গণমাধ্যম বিজনেস অবজারভার মঙ্গলবার (৭ এপ্রিল) তার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখনো এ ব্যাপারে বক্তব্য দিতে প্রস্তুত নই। তবে সপ্তাহ তিনেকের মধ্যে আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো।

বিজনেস অবজারভারের সাংবাদিক এ ব্যাপারে অনুসন্ধান করে জেনেছেন, হেনরি লোয়ের প্রতিষ্ঠান বায়ো-টেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্সটিটিউট লিমিটেড এবং তাদের অন্য সহযোগীরা মিলে এরই মধ্যে করোনা চিকিৎসার ওষুধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ওষুধটির পরীক্ষা চালানো হয়েছে এবং করোনা চিকিৎসায় কাজও দিচ্ছে সেই ওষুধ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা