আন্তর্জাতিক

মানসিকভাবে স্থিতিশীল আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাত কাটানোর পর বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র ।

৭ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঐ মুখপাত্র জানান তিনি মানসিকভাবে সবল আছেন।

তিনি বলেন, ৫৫ বছর বয়সী জনসন রাতে স্থিতিশীল ছিলেন। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে তবে ভেন্টিলেটরের মাধ্যমে নয়।

বিবিসির এক খবরে বলা হয়, রোববার লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয় জনসনকে। পরবর্তীতে ৬ এপ্রিল সোমবার তাকে আইসিইউতে নেয়া হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জনসন রাতের মধ্যে স্থিতিশীল হয়ে উঠেছেন। তিনি ভালো অবস্থায় আছেন। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। কোনো সহায়তা ছাড়াই তিনি শ্বাস নিতে পারছেন। তার ভেন্টিলেটর বা অন্যকোনো ধরনের সহায়তার প্রয়োজন পড়ছে না।
জনসনের অবর্তমানে মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে সরকারের নিয়মিত বৈঠকে সভাপতিত্বও করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। জনসন যদি কাজ করতে পুরোপুরি অক্ষম হয়ে পড়েন তাহলে রাবই তার জায়গায় অভিষিক্ত হওয়ার কথা রয়েছে।

এদিকে, বৃটিশ মন্ত্রীপরিষদ কার্যালয়ের মন্ত্রী মাইক্যাল গোভ সেল্ফ-আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন। তার পরিবারের এক সদস্যের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে।

তবে গোভ জানিয়েছেন, তার মধ্যে এখনো কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বাড়ি থেকে কাজ করছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা