আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু ৮১ হাজারের বেশি, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে নতুন রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালি ও স্পেনে করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যুর সংখ্যা কমলেও হুহু করে বাড়ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে। কাজে আসছে না আধুনিক চিকিৎসা ব্যবস্থা। করোনা নামক প্রতিপক্ষের কাছে অসহায় পৃথিবীবাসী।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে রেকর্ড এক হাজার ৮৪৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭১৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা প্রায় চার লাখ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২১ হাজার ৫৭১ জন। ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা ৯ হাজারেও বেশি। চিকিৎসকরা বলছেন, এদের বাচার সম্ভাবনা খুবি কম।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মারা গেছে ফ্রান্সে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৪১৭ জন। একদিনে ফ্রান্সে সর্বোচ্চ মারা যাওয়ার রেকর্ড এটি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৩৮। চতুর্থ দেশ হিসেবে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো ফ্রান্স। আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ১০ হাজার। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২০ হাজার।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮১ হাজার ৭১৫ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ হাজার ৬১ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৮২। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ২৩ হাজার ৭৩৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ৩ লাখ ১ হাজার ৬২৮ জন।

বর্তমানে চিকিৎসা নিচ্ছে ১০ লাখ ৪০ হাজার ২৫২ জন। এদের মধ্য মারাত্বক ঝুঁকিতে আছে ৪৭ হাজার ৯১১ জন রোগী।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬০৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১২৭ ‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৫ হাজার ৫৮৬ জন।

আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৪২ জন। নতুন করে মারা গেছে ৭০৪ জন। এ নিয়ে মোট মারা গেলো ১৪ হাজার ৪৫ জন।

যুক্তরাজ্যে করোনায় আক্রান্তে হয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৮৬ জন। মোট মারা গেলো ৬ হাজার ১৫৯ জন। আক্রান্ত হয়েছে অর্ধলাকেরএ বেশি।

জার্মানিতে নতুন করে মারা গেছে ২০৪ জন। এপর্যন্ত মারা গেছে ২ হাজার ১৬ জন।

ইরানে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৩৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৮৭২ জনে। আক্রান্ত হয়েছে ৬২ হাজারের বেশি।

বেলজিয়াম ও নেদারল্যান্ডে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি এবং মারাও যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা