আন্তর্জাতিক

মরক্কোয় বৃষ্টির পানিতে ডুবে ২৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোয় একটি ভবনের ভূগর্ভস্থ তলায় অবৈধ কারখানায় বৃষ্টির পানিতে ডুবে অন্তত ২৮ জন মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে তাঞ্জিয়ের শহরে এ ঘটনা ঘটে। মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো।

কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়। এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই সময় কারখানাটিতে মোট কতজন লোক ছিল তা স্পষ্ট হয়। মারা ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েক দিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা