আন্তর্জাতিক

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাথে সব ধরনের সম্পর্ক স্থগিত করে সেখানকার সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরোধিতা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমাদের কঠোর বার্তা হলো, আমরা নিউজিল্যান্ড থেকে যা করতে পারি, তা করব। আমরা যা করব, তার মধ্যে একটি হলো উচ্চপর্যায়ের আলোচনা স্থগিত করা।'

নিউজিল্যান্ডের সহায়তা প্রকল্প দিয়ে মিয়ানমারের সেনাবাহিনী যাতে কোনোভাবেই উপকৃত না হয়, তা নিশ্চিত করার ঘোষণা দেন জেসিন্ডা। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা মিয়ানমারে যে অর্থায়ন করছি, তা যেন কোনোভাবেই দেশটির সামরিক শাসনকে সমর্থন না করে, তা নিশ্চিত করব।'

২০১৮ থেকে ২০২১ সাল নাগাদ মিয়ানমারে নিউজিল্যান্ডের সহায়তা প্রকল্পের আর্থিক মূল্য প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সংঘটিত সামরিক অভ্যুত্থানের জেরে দেশটির ব্যাপারে এই পদক্ষেপগুলো নিচ্ছে নিউজিল্যান্ড। তাছাড়া দেশটির অভ্যন্তরে বিভিন্ন স্থানে গ্রেফতারকৃত অং সান সু চিসহ তার দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণতন্ত্রপন্থিরা বিক্ষোভ করে যাচ্ছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা