আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভ্রান্ত নীতি পরিহারের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের সম্প্রতি অবরোধ প্রত্যাহার নিয়ে বক্তব্যের বিষয়ে ইরান সতর্ক করে দিয়ে বলেছে, গত ৪২ বছর ধরে দেশটি ইরানের বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট এ বিষয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।

সোমবার ( ৮ ফেব্রুয়ারি) ইরানের কাজভিন শহরে এক অনুষ্ঠানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এ মন্তব্য করেন।

কাজভিন শহরে ইরানের পরমাণু শিল্পের উল্লেখযোগ্য অর্জনগুলো প্রদর্শনীর স্থায়ী মেলা উদ্বোধন করে সালেহি আরও বলেন, আমেরিকা যদি এখনও একথা ভেবে থাকে যে, তারা হুমকি ও চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে তবে তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই। কারণ, তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে এবং এ দেশের জনগণকে চিনতে পারেনি।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তার দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা সাদ্দাম, মোনাফেকিন গোষ্ঠী ও আইএসকে লেলিয়ে দিয়েছে। কিন্তু এসব গোষ্ঠীর পরিণতির কথা বিশ্ববাসী জানে।

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান জ্ঞানবিজ্ঞানে উন্নতি করেছে এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেছে। সালেহি বলেন, তারা আমাদেরকে খাদ্য ও ওষুধের অভাবে মেরে ফেলতে চেয়েছিল।

অথচ এখন আমরা খাদ্য ও বেশিরভাগ ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কাজেই ইরানের ব্যাপারে আমেরিকার অতীত সরকারগুলোর ব্যর্থ ও ভ্রান্ত নীতি পরিহার করার জন্য বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা