জো বাইডেন-নরেন্দ্র মোদি ফোনালাপ
আন্তর্জাতিক

জো বাইডেন-নরেন্দ্র মোদি ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে টুইট করে মোদি নিজেই এ কথা জানিয়েছেন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এটা তার প্রথম ফোনালাপ।

আঞ্চলিক ইস্যু, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এক সঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে এই দুই রাষ্ট্রপ্রধানের।

টুইটে মোদি লিখেছেন, ‘তার সাফল্য কামনা করেছি। স্থানীয় বিষয়ে এবং আমাদের যৌথ অংশিদারিত্বের বিষয়ে কথা হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঐক্যমত্য হয়েছি আমরা।’

ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এবং দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি- জানান নরেন্দ্র মোদি।

গত ২০ জানুয়ারি আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। সেই সময়ই টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি। তবে সরাসরি কথা হলো এই প্রথম।

লিখেছিলেন, ‘আমেরিকার সঙ্গে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ ভাবে কাজ করবে ভারত। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই দেশ’।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা