আন্তর্জাতিক

চীনে অস্ট্রেলীয় সাংবাদিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ান এক সাংবাদিককে গ্রেফতার করেছে চীন। গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার চেং লেই চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের হয়ে কাজ করতেন বলে জানা গেছে। এর আগে প্রায় ছয় মাস চীনে আটক ছিলেন চেং লেই।

চেং লেইকে গ্রেফতারের বিষয়টি গত ৫ ফেব্রুয়ারি জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। এদিকে সোমবা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনও এই গ্রেফতারের কথা নিশ্চিত করেন।

এদিকে চেং লেই-এর পরিবারের পক্ষ থেকে একটি ইমেইল করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। যেখানে বলা হয়, চীনের বিচার প্রক্রিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং কর্তৃপক্ষকে এই বিষয়টি দ্রুত এবং সময়োপযোগী সিদ্ধান্তের দিকে নিয়ে আসতে অনুরোধ করছি।

অস্ট্রেলিয়ার নাগরিক চেং লেই বেইজিংয়ে বসবাস করতেন। ইংরেজি ভাষার চীনা টেলিভিশন সিজিটিএনে’র বাণিজ্য সাংবাদিক হিসেবে খ্যাতি পেয়েছিলেন তিনি। আগস্টে আকস্মিকভাবে টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে যান তিনি। আত্মীয় ও বন্ধুদের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে নিজ বাড়িতে নজরবন্দি রাখা হয়েছিল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা