আন্তর্জাতিক

চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধ বাধার আশঙ্কা : মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক : একজন শীর্ষস্থানীয় মার্কিন জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেধে যাওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।

শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের প্রধান এ্যাডমিরাল চার্লস রিচার্ড এক বক্তব্যে এ আশঙ্কা প্রকাশ করেন। মস্কো ও বেইজিং আগ্রাসীভাবে আন্তর্জাতিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করছে বলে তিনি অভিযোগ করেন। এ্যাডমিরাল রিচার্ড বলেন, রাশিয়া ও চীন তার দেশসহ গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন নেভাল ইনস্টিটিউটের মাসিক ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এ্যাডমিরাল রিচার্ড আরও লিখেছেন, উভয় দেশের সামরিক শক্তির পক্ষ থেকে সমূহ হুমকি মোকাবিলায় ওয়াশিংটনকে নতুন নতুন কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানান।

এই মার্কিন এ্যাডমিরাল আরও বলেন, রাশিয়া ও চীনের সাথে আমেরিকার আঞ্চলিক উত্তেজনা দ্রুত সংঘাতে রূপ নিতে পারে। আর সেরকম কিছু হলে পারমাণবিক যুদ্ধ আসন্ন হয়ে পড়বে।সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা