আন্তর্জাতিক

আগুনে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক : আগুনে জ্বলছে সমগ্র অস্ট্রেলিয়া। পার্থের বিভিন্ন অংশে ছড়িয়ে গেছে এই আগুন। তবে এখনই আগুন নিয়ে উত্তেজনা ছড়াতে চায় না তারা। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে প্রায় ৭ হাজার হেক্টর জমি ইতিমধ্যে চলে গিয়েছে আগুনের গ্রাসে।

প্রায় ৬০ কিলোমিটার এলাকা আগুনে পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছে সকলে। আগুনের জেরে প্রায় ৩০ টি বাড়ি পুড়ে গিয়েছে।

পুলিশের মতে, আগুন যে হারে ছড়িয়ে পড়ছে তাতে তাকে বাগে আনা বেশ কঠিন। দমকলের লোক আগুন নেভানোর কাজ করলেও তা পর্যাপ্ত নয়। যে হারে আগুন রয়েছে তাতে তাকে কন্ট্রোল করা বেশ কঠিন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। কত দিনে আগুন নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা সম্ভব নয়।

দেশবাসীকে বলা হয়েছে, তারা যেন অযথা আতঙ্কিত না হয়। সরকার তাদের পাশে আছে। এর আগেও বহুবার আগুন লেগেছে। তবে তাকে কন্ট্রোল করতে বার বার বেগ পেতে হয়েছে। এবার যাতে আর তা না হয় তা দেখবে সরকার। এই কাজে দমকলের পাশাপাশি বিমান বাহিনীকেও কাজে লাগানো হয়। আগুনের জেরে যাতে কোনও প্রাণীর ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

কিন্তু আগুনের তুলনায় পানির ব্যবহার খুব কম। তাই বাড়তি পানি নিয়ে এসে আগুন নেভানোর কাজ করা হবে বলে জানা গেছে। তবে আগুনের জেরে বেশকিছু অংশ ক্ষতি হয়েছে। তাকে রিকোভার করার চেষ্টা চলছে। বহুদূর থেকে আগুন দেখা যাচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা