সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি করবেনা ইতালি
আন্তর্জাতিক

সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি করবেনা ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে স্থায়ীভাবে অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে ইতালি। এসব দেশকে অস্ত্র দিলে নিরীহ ইয়েমেনিদের রক্ত ঝরাতে ব্যবহৃত হবে আশঙ্কায় তাদের এ সিদ্ধান্ত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন যুদ্ধে জড়িত থাকায় সৌদি ও আমিরাতের কাছে বছর দেড়েক আগে সাময়িকভাবে অস্ত্র বিক্রি বন্ধ করেছিল ইতালি। শুক্রবার সেই সিদ্ধান্তকেই স্থায়ী রূপ দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

এদিন ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও বলেছেন, আজ আমি ঘোষণা দিচ্ছি যে, সরকার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষেপণাস্ত্র ও বোমা রফতানির অনুমতি প্রত্যাহার করেছে।

তিনি বলেন, এই কাজটি আমরা যথাযথ বলে বিবেচনা করেছি। এটি আমাদের দেশ থেকে শান্তির পক্ষে পরিষ্কার বার্তা। মানবাধিকারের প্রতি সম্মান আমাদের একটি অটুট প্রতিশ্রুতি।

গত পাঁচ বছর ধরে ইয়েমেনি বিদ্রোহীদের সঙ্গে সৌদি জোটের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ, ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ। গত কয়েক দশকের মধ্যে ইয়েমেনেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা