আন্তর্জাতিক

নোভাভ্যাক্সের টিকা ৮৯% কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির মেডিকেল এডিটর ফার্গুস ওয়ালশ জানিয়েছেন, নোভাভ্যাক্সের করোনা ভাইরাসের টিকা যুক্তরাজ্যে ট্রায়াল করা হয়েছে। এটি করোনার নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর ভূমিকা রেখেছে। যেটি ৮৯.৩ শতাংশ কার্যকর হয়েছে।

এটি একটি 'ভাল খবর' বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, 'যুক্তরাজ্যের মেডিসিন নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন এ ভ্যাকসিনের কার্যকারিতা খতিয়ে দেখবে।' দেশটি এরই মধ্যে টিকাটির ৬ কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে বলে জানিয়েছে বিবিসি।

ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এমএইচআরএ) জরুরি ব্যবহারের অনুমতি দিলে এ বছরের দ্বিতীয় ভাগে ডোজগুলো পাওয়া যেতে পারে, জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

দেশটি এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার তিনটি কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারে অনুমতি দিয়েছে।

নোভাভ্যাক্স জানিয়েছে, তাদের টিকাটির তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের যুক্তরাজ্য পর্বে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের ১৫ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে; এদের ২৭ শতাংশেরই বয়স ৬৫-র বেশি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা